শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

‘সমবায়ের মাধ্যমে দেশ উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’ আব্দুস শহীদ এমপি

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি;   |   শনিবার, ০৬ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শ্রীমঙ্গলে ৫০ তম সমবায় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে।
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (৬ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সমবায় দপ্তর, উপজেলা প্রশাসন এবং সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি পালন করা হয়।

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

শ্রীমঙ্গল উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপাদক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এমপি বলেন, দেশ উন্নয়নে সমবায়ের মাধ্যমে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী-পুরুষ উভয়ের ক্ষমতায়নে বাংলাদেশ একটি সমৃদ্ধ শক্তিশালী দেশ হিসেবে সারা বিশ্বের শীঘ্রই পরিচিতি লাভ করবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। নারীরা এখন কোন কিছুতে পিছিয়ে নেই। পুরুষদের পাশাপাশি তারা এখন পরিবার এবং দেশ উন্নয়নে একসাথে কাজ করছেন।

img3

সমবায় দিবস উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলায় আনন্দ শোভাযাত্রা, জাতীয় সংগীত পাঠ ও জাতীয় পতাকা উত্তোলন, সমবায়ে বিশেষ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office