শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সরকার কেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না , জানালেন সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৭ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনার এই সংকটে বন্ধ রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠান। তাদের জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কী হবে? তাই আগে জীবন বাঁচাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার সকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সরকার ষড়যন্ত্র করে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যকে ‘হাস্যকর’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এর আগেও দলটি ভ্যাকসিন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিল।

তিনি বলেন, করোনাকালেও বিএনপির রাজনৈতিক কর্মসূচি একটাই, তা হচ্ছে পালাক্রমে সরকারের বিরুদ্ধে বিষোদগার আর মিথ্যাচার করা। দলটির কৌশল হলো মায়াকান্না আর লিপসার্ভিস।

অন্ধকারে ঢিল না ছুড়ে সরকার কোথায় কী অনিয়ম করছে, বিএনপিকে তা স্পষ্ট করে বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবকিছুতে ষড়যন্ত্র খোঁজা দলটির স্বভাবগত বৈশিষ্ট্যে রূপ নিয়েছে।

জনগণের প্রতি দায়িত্বশীলতার কথা ভুলে গিয়ে বিএনপি নেতাদের মুখ দিয়ে অসত্যের প্রলাপ বের হওয়াই স্বাভাবিক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office