শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৯ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি।

বাংলাদেশের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলাম নিরপরাধ হলে আদালতে তিনি ন্যায় বিচার পাবেন। বুধবার দলীয় এক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রসঙ্গে মি. কাদের একথা বলেন।

“আমাদের বক্তব্য হচ্ছে, যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং তা বিচারাধীন, নিরপরাধ হলে আদালতে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন,” বলেন মি. কাদের।

বিষয়টি নিয়ে জনমনে যাতে কোন অস্থিরতা এবং অসন্তোষ তৈরি না হয় সেজন্য সাংবাদিকদের প্রতি ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার নিয়ে মি. কাদের বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য থেকে সচিবালয়ের ঘটনা তিনি জানতে পেরেছেন।

স্বাস্থ্যমন্ত্রীর দেয়া বক্তব্যের সূত্র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংশ্লিষ্ট রিপোর্টার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের অনুপস্থিতিতে তার কক্ষে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথি লুকিয়ে ফেলে এবং মোবাইলে ছবি তোলে।

মি. কাদের বলেন, “অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ অনুযায়ী এ ধরণের গোপনীয় বিষয় প্রকাশযোগ্য নয়।”

সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য তথ্য অধিকার আইন রয়েছে। একথা উল্লেখ করে মি. কাদের বলেন, এভাবে লুকিয়ে তথ্য সংগ্রহের প্রয়োজন ছিল না।

“ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারতো।”

ঘটনা তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে – একথা উল্লেখ করে মি. কাদের বলেন, সংশ্লিষ্ট সাংবাদিকের উপর কোন অন্যায় আচরণ করা হলে যথাযথ ব্যবস্থা নেবার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং দেশের গণমাধ্যমের প্রতি কোন চাপ নেই।

দেশের সংবাদমাধ্যম প্রতিনিয়ত দুর্নীতি এবং অপরাধের নানা খবর প্রকাশ করছে বলে তিনি উল্লেখ করেন।

“যারা বলছেন দুর্নীতি সংবাদ প্রকাশ করার জন্য সরকার দমন-পীড়ন চালাচ্ছে, এ বক্তব্য আদৌ সত্য নয়,” বলেন মি.কাদের।

jurnalist rozina

সাংবাদিক রোজিনা ইসলাম

প্রতিবাদ- বিক্ষোভ অব্যাহত, জাতিসংঘের উদ্বেগ

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে বুধবারও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।

ঢাকায় জাতীয় প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ করেছেন সাংবাদিকরা। তারা অতিদ্রুত সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন।

এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সাংবাদিকরা বিক্ষোভ করেছেন।

রোজিনা ইসলামের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক।

নিউইয়র্কে এক নিয়মিত সংবাদ ব্রিফিং-এ সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের বিষয়টি উঠে আসে।

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক মুশফিক ফজল আনসারী এ প্রসঙ্গ উত্থাপন করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের মন্তব্য জানতে চান।

জবাবে মি. ডুজারিক বলেন, “বাংলাদেশে সাংবাদিক গ্রেফতারের বিষয়টি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। আমরা অবশ্যই বিষয়টির দিকে নজর রাখছি। এটা অবশ্যই উদ্বেগের বিষয়।”

“আমাদের অবস্থান পরিষ্কার। সাংবাদিকরা যাতে কোন ধরণের হয়রানি এবং শারীরিক হুমকি ছাড়া তাদের দায়িত্ব পালন করতে পারে। এটা বাংলাদেশসহ পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য,” বলেন মি. ডুজারিক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office