শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাংবাদিক শাকির আর নেই

নিজেস্ব প্রতিবেদক:   |   শনিবার, ০৭ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাংবাদিক শাকির আহমেদ।

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সেই মৃত্যুর কাছে হার মানলেন কুলাউড়ার তরুণ প্রতিভাবান সাংবাদিক শাকির আহমেদ। শুক্রবার রাত আনুমানিক ৯ টা ৪০ মিনিটে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে কুলাউড়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আজ শনিবার বেলা ২ টা ১৫ মিনিটের সময় বরমচাল উচ্চ বিদ্যালয় মাঠে তার জানযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

এর আগে শুক্রবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাকির কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহিদের ছেলে। মৃত্যুকালে শাকির বছরের এক ছেলে, স্ত্রী, মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

তিনি প্রেসক্লাব কুলাউড়ার নির্বাহী সদস্য ও কুলাউড়া সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমৃত্যু।

প্রায় একদশক আগে কুলাউড়ায় সাংবাকিদতা শুরু করেন শাকির। বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক জাগরণ, দৈনিক দেশ, দৈনিক সিলেট সুরমার কুলাউড়া প্রতিনিধি ও সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার হিসেবে। এইবেলার প্রতিষ্ঠাকাল থেকেও তিনি সিনিয়র রিপোর্টার হিসেবে আমৃত্যু সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক নয়াশতাব্দীর মৌলভীবাজার প্রতিনিধি, বাংলাদেশ টুডের কুলাউড়ার প্রতিনিধি, দৈনিক যুগভেরী ও সিলেট ভিউ’র স্টাফ রিপোর্টার (কুলাউড়া) ও কুলাউড়া টাইমস টিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি কুলাউড়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তার বিচরন। তিনি উদীচী শিল্পী গোষ্টি কুলাউড়ার শাখার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন দীর্ঘদিন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office