শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাড়ে ৬ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা।

১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, শ্রীমঙ্গল শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সহিদুল হক মুন্সী।

তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলাকে মাদক মুক্ত রাখতে প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা বাজার থেকে ৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তখন ঘটনাস্থল থেকে ১জন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলাধীন চুনারুঘা থানার ষাড়েরকোনা গ্রামের সাবু মিয়ার ছেলে হিরন মিয়া (২২) ও চাঁনপুর বস্তির জলিল আহমেদের ছেলে রশিদ মিয়া (২৪)। এবং পলাতক ব্যক্তি একই থানার ষাড়েরকোনা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. রিমন মিয়া (২৮) বলে জানান তিনি।

gaza

শ্রীমঙ্গলে পুলিশ কর্তৃক আটকৃত গাঁজা।

এছাড়াও এএসপি শহীদুল হক মুন্সী বলেন, গত ১৮ই’ আগস্ট উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা বাগানের নাচ ঘরের কাছ থেকে একই এলাকার মৃত মানিক ভৌমিজ এর ছেলে সুমন ভৌমিজ’কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করেন থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নির্দেশে এবং শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই মো. আলমগীর, মো. আল-আমিন, মো. আসাদুর রহমান, তীথংকর দাস, কাশি শর্মা, ও এএসআই সারোয়ার হোসেন অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করে।

এসময় প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের এএসপি শহীদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার (ওসি) মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন প্রমুখ।

ওসি, আব্দুছ ছালেক জানান, আটককৃতদের মাদক আইনে মামলা রুজু পূর্বক মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক ব্যক্তি আটকে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office