শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সাতকানিয়ায় থামার সংকেত অমান্য, গাড়িচাপায় পুলিশ নিহত

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমানা এলাকায় তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে একটি ব্যক্তিগত গাড়ি চলে যাওয়ার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর কনস্টেবল।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার দোহাজারী হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম মো. রাব্বি ভূঁইয়া (২৬)। আহত কনস্টেবল হলেন আরাফাত (২৮)। তাঁকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজন দোহাজারী হাইওয়ে পুলিশের সদস্য।

হাইওয়ের পুলিশ কুমিল্লা অঞ্চলের চট্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ বলেন, দোহাজারী হাইওয়ে থানার সামনে পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি করছিল। কক্সবাজারের দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী নোহা গাড়িচালককে কর্তব্যরত পুলিশ দল থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে গাড়িটি চলে যাওয়ার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলে কনস্টেবল মোহাম্মদ রাব্বি মারা যান। আহত হয়েছেন কনস্টেবল আরাফাত। পরে গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office