শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সাধারণ বীমায় ব্যক্তি এজেন্ট বন্ধ করলো আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাধারণ বীমা (নন-লাইফ) খাতে ব্যক্তি এজেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালনার অনুমোদন স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ফলে এখন থেকে কোনো সাধারণ বিমা কোম্পানি ব্যক্তি এজেন্টের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, যা গত ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএর উপপরিচালক ও প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহমদ এস এম তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-লাইফ বিমা পলিসি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, বিমাগ্রহীতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমা খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইডিআরএ আরও জানায়, ইতোমধ্যেই নন-লাইফ বিমা খাতে ইস্যু করা সব ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে। ফলে ১ জানুয়ারির পর থেকে নন-লাইফ বিমা ব্যবসায় ব্যক্তি এজেন্ট কমিশন বা কমিশনের নামে কোনো আর্থিক সুবিধা গ্রহণ বা প্রদানের সুযোগ থাকবে না।

নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, বিমা খাতে ব্যক্তি এজেন্টদের মাধ্যমে ব্যবসায় যে অনিয়ম ও ঝুঁকি তৈরি হচ্ছিল, তা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বিমা খাতের নিয়ন্ত্রণ কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office