শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুককে অবসরে পাঠাল সরকার

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)র অতিরিক্ত উপ–পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকসহ দুজনকে ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

চিত্রনায়িকা পরীমনি, মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন শেখ ওমর ফারুক। তিনি সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন।

শেখ ওমর ফারুক ছাড়াও, খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন –৬ এর অধিনায়ক মো আবদুর রহিমকে আজ অবসরে পাঠানো হয়।

জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। কর্মকর্তারা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন। জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

শেখ ওমর ফারুক বলেন, ২৫ বছর পূর্ণ হলে যে কাউকে সরকার অবসরে পাঠাতে পারে। সেজন্য কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই সরকারের। তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবারও তিনি অফিস করেছেন। বেলা ৩টার পর তিনি জানতে পারেন তাঁকে অবসরে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office