শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সমীরণ দাশ এর কবিতা

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   বৃহস্পতিবার, ২০ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সেবাই হোক ধর্ম

….সমীরণ দাশ

হিন্দু বলে, সনাতন শান্তির ধর্ম।
মুসলিম বলে, ইসলাম শান্তির ধর্ম।
খ্রিষ্টান বলে, খ্রিষ্টান শান্তির ধর্ম।
আমি বলি সকল ধর্মেই শান্তি আছে।
কিন্তু শান্তি কোথায়?
ধার্মিক ব্যক্তি,সবসময়ই ধর্মের পথে চলে,
মানুষের কল্যাণে ভালো কাজ করে চলে অবিরাম,
ভালো কাজের জন্য তাকে দুঃখও পেতে হয় !
আর অধার্মিক দুঃস্কর্ম করেও সুখে থাকে,
তখন ধার্মিকের মনে প্রশ্ন জাগে হেন ভালো কাজ করার
আর ধর্মের পথে চলার তাৎপর্যটা কি?
অধার্মিক অন্যায় অত্যাচার করেও যখন ভালো থাকে,
লোভ লালসায় আধিপত্য বিস্তার করতে মানুষ হত্যা করে বিভীষিকাময় পৃথিবীতে সংঘর্ষ সৃষ্টি করে!
একে কি সুখ বলে? না কি একে ধর্ম বলে?
যে মানুষ ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে,
সেই সৎ মানুষ কোন প্রাণী কুলের সুখের বাধা হয়ে দ্বারায় না কখনো।
সর্বদা মানুষের কল্যাণে হেন কার্য করে যে,
সমাজে তার ভালো কাজের বিনিময়ে মানুষের সুখ দেখে, সে সুখী হয়, তার মনের আত্মতৃপ্তিতে।
সুখ শান্তি কোথায় কেউ কি ভেবে দেখেছ?
সুখ শান্তি আছে।। কোথায় আছ?
যে মানুষের মনে মানুষের জন্য ভালোবাসা আছে,
যে মানুষের মনে সকল প্রাণীর জন্য প্রেম আছে,
সেখানেই তো সুখ আছে, যেখানে করুণা আছে প্রেম আছে, সেখানে কোন প্রকার সংঘর্ষের সৃষ্টি হয় না।
সেবাই পরম ধর্ম। সকল ধর্মের মুল কথা মানব সেবা,  সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসলেই ধর্মকে লালন করা হয়।

অন্যায় অবিচার মানুষ হত্যা নয় কোন ধর্ম।
তাই সকল ধর্মকে সম্মান করো, মানুষকে ভালোবাস,
একে অপরের হাত ধরে চলো,সুখে দুঃখে পাশে থেকো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office