শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীও ছোটবেলায় বাসে হাফ ভাড়া দিতেন

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৭ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এ রকম অর্ধেক ভাড়ায় চলেছি। ছোটবেলায় আমরাও হাফ ভাড়ায় চলেছি।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। মন্ত্রী মনে করেন, কম ভাড়ায় তাদের চলাচল নিশ্চিত করা উচিত। হঠাৎ করে কেন বন্ধ হলো আমার জানা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, শিক্ষার্থীদের কম ভাড়া নিশ্চিত করতে পরিবহনমালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর একটি সমঝোতা হয়েছে। তিনি এ নিয়ে একটি ঘোষণা দেবেন।

আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবির বিষয়টি সুরাহার প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান খান বলেন, ‘শিক্ষার্থীদের বলব তাদের দাবিদাওয়া আলোচনার মাধ্যমে শেষ হবে। তারা কষ্ট করে খামাখা গাড়ি অবরোধ বা ভাঙচুর যেন না করে। আমি আরও বলব সড়ক অবরোধ হলে নানা ক্ষতি হয়। সামনে সরকার তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আমার মনে হয় সড়ক পরিবহনমন্ত্রী একটা ঘোষণা দেবেন।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office