শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

‘স্মার্ট ক্যাম্পাস’ বিনির্মাণে ঢাবি ছাত্রলীগের আট নির্দেশনা

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘স্মার্ট ক্যাম্পাস’ বিনির্মাণে ক্যাম্পাস ও সংশ্লিষ্ট ইউনিটগুলো থেকে সব প্রকার ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকেলে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আট নির্দেশনা দেওয়া হয়৷

নির্দেশনায় আরও বলা হয়, আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে, আবাসন, খাদ্য ইত্যাদি যে কোন সমস্যায় শিক্ষার্থীদের পাশে সর্বোচ্চ সহানুভূতি নিয়ে দাঁড়াতে হবে, ক্যাম্পাসে কোন অবস্থাতেই অযথা হর্ন বাজানো যাবে না, সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় যেন ক্লাসরুম, লাইব্রেরি ও আবাসিক হলে শিক্ষার পরিবেশ বিনষ্ট না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

প্রতিটি ইউনিটে গঠনতন্ত্র মোতাবেক মাসিক নির্বাহী সভা আয়োজন করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে নির্দেশনা দিয়েছি। আমাদের এ রকম উদ্যোগ অব্যাহত থাকবে৷ প্রক্টর স্যারের সঙ্গে কথা হয়েছে আজ বিকেলের মধ্যেই সকল প্রকার ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office