শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

হাত খরচের টাকা জমিয়ে সালমান খানের পোস্টার কিনতেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে ‘বিবি নাম্বার ওয়ান’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। কিন্তু তার সঙ্গে অভিনয়ের আগে থেকেই সালমানের ভক্ত ছিলেন সুস্মিতা।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাতকারে সুস্মিতা নিজেই জানিয়েন এ তথ্য। তিনি জানান, একসময় নিজের হাতখরচের টাকা বাঁচিয়ে সালমান খানের পোস্টার কিনতেন ।

সুস্মিতা বলেন, ‘বিবি নাম্বার ওয়ান সিনেমার আগে আমার কখনো সালমানের সাথে দেখাই হয়নি। কিন্তু আমি তার অনেক বড় ভক্ত ছিলাম, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র পোস্টার কিনতেই হাতখরচের সব টাকা শেষ করে ফেলেছিলাম।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি সালমান খানের বিরাট ভক্ত ছিলাম। এরপরে যখন ‘বিবি নাম্বার ওয়ান’ সিনেমার প্রস্তাব পেলাম, তখন আমেরিকায় তার সাথে আমার প্রথম দেখা হলো, প্রথম শিডিউল সেখানেই ছিল। সালমান যখন হেঁটে এসে আমাকে নিয়ে গেল, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো যে এটা আসলেই সালমান খান এবং আমি তারই বিপরীতে অভিনয় করবো! আমার এই গল্প শুনে পরে সালমান বললেন, তোমার কাছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিটা ভালো লেগেছে; ঠিক আছে, আমি ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ছবিটা তোমার সাথেই করবো।”

সম্প্রতি ওয়েব সিরিজের দুনিয়ায় বাজিমাত করেছেন সুস্মিতা সেন। ডিজনি প্লাস হটস্টারে সুস্মিতা অভিনীত ওয়েব সিরিজ ‘আরিয়া’ বেশ সফলতা পেয়েছে। কিছুদিন আগেই নতুন ওয়েব সিরিজ ‘তালি’-এ অভিনয়ের কথা ঘোষণা দিয়েছেন সুস্মিতা। এই সিরিজে তিনি ট্রান্সজেন্ডার অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করবেন। ছয় এপিসোডের এই এ সিরিজে গৌরী সাওয়ান্তের জীবনের বিভিন্ন দিক, প্রতিকূলতা ও তার মেয়ে গায়ত্রীর সাথে তার সম্পর্কের বিষয়টি তুলে ধরা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office