শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

হামলাকারীদের ছবি-ভিডিও প্রদর্শনী করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা–কর্মীদের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রদর্শনী করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি টিএসসিতে বুথ স্থাপন করে আগামী তিনদিন হামলাকারীদের তথ্যপ্রমাণ সংগ্রহ করবে তারা।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির (স্থিরচিত্র) প্রদর্শনী টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে আগামী তিন দিন হামলাকারীদের তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হবে।

হামলার সুনির্দিষ্ট প্রমাণ ও চাক্ষুষ সাক্ষীদের বুথে এসে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত। তিনি লিখেছেন, সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত বুথ খোলা থাকবে।

সবাইকে যার যার নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র প্রদর্শনী আয়োজন করার আহ্বান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office