শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, তিনি কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে ভর্তি হয়েছেন।

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সময় সঙ্গে তাঁর চিকিৎসকদলের সদস্যরা ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন নেতা হাসপাতালে উপস্থিত ছিলেন।

দুই দিন আগে খালেদা জিয়ার চিকিৎসকদলের সদস্য ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমে বলেছিলেন, প্রায় এক বছর আগে বিএসএমএমইউ হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসভবনে অবস্থান করছেন খালেদা জিয়া। করোনার কারণে এই এক বছরের মধ্যে তাঁর বাইরে যাওয়া হয়নি। এখন যেহেতু তিনি করোনা পজিটিভ হয়ে সুস্থ হওয়ার পথে, তাই পুরনো কিছু পরীক্ষার জন্য তাঁকে শিগগিরই কোনো হাসপাতালে নেওয়া হবে।

গত ১৫ এপ্রিল সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে একই হাসপাতালে নেওয়া হয়। তখন সিটি স্ক্যানের প্রতিবেদনে খালেদা জিয়ার ফুসফুসে ন্যূনতম সংক্রমণ পাওয়া যায় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। গত ১০ এপ্রিল নমুনা জমা দেওয়ার পর ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। দ্বিতীয় দফায় করোনার নমুনা জমা দেওয়ার পর ২৫ এপ্রিলের ফলও পজিটিভ আসে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office