শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজতে ইসলামের ঘোষিত নতুন কমিটিতে আত্মীয়করণ ও দলীয়করণের অভিযোগ

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০৯ জুন ২০২১   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

সংগঠনটির পক্ষ থেকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেতাদের পদে না রাখার কথা বলা হলেও ঘোষিত নতুন কমিটিতে তার প্রতিফলন ঘটেনি। ঘোষিত কমিটিতে আমির জুনায়েদ বাবুনগরীর বিভিন্ন আত্মীয় রয়েছেন ১০ জন। মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী হচ্ছেন আপন মামা-ভাগ্নে। নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী, যুগ্ম-মহাসচিব আইয়ুব বাবুনগরী, সহকারী মহাসচিব জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর ইদরিস ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদীও বাবুনগরীর আত্মীয়।

নতুন কমিটিতে রাজনীতিকদের মধ্যে আছেন—নায়েবে আমির আতাউল্লাহ হাফেজ্জি, যিনি খেলাফত আন্দোলনের আমির। যুগ্ম মহাসচিব মাওলানা আনোয়ারুল করিম, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি পদে আছেন। দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী হলেন খেলাফত মজলিসের নেতা। সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস খেলাফত আন্দোলনের নেতা। জামায়াতে ইসলামের কোনও পদে না থাকলেও হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জামায়াতভিত্তিক ওলামা মাশায়েখ ও মসজিদ মিশন কেন্দ্রিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। এছাড়া তিনি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য।

কওমি মাদ্রাসার আলেমরা বলছেন, নতুন কমিটি গঠনের নামে মূলত হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তাদের অভিযোগ—রাজনৈতিক নেতাদের পাশাপাশি কওমি শিক্ষায় যেসব গুরুত্বপূর্ণ বোর্ড আছে, ঘোষিত কমিটিতে এখন সেই বোর্ডের কর্তাদের সামনে আনা হয়েছে। এতে মাদ্রাসা শিক্ষার ওপরে প্রভাব পড়বে।

যদিও বর্তমান কমিটির নেতারা এসব অভিযোগকে আমলে নিতে রাজি নন। নাম প্রকাশ না করে কমিটির এক নেতা বলেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা মাওলানা আনাস মাদানী ও মাওলানা মাঈনুদ্দিন রুহীসহ কয়েকজনের নাম নতুন কমিটিতে না থাকায় তারা ফের আজেবাজে কথা বলা শুরু করেছ। এটা তাদের পুরানো অভ্যাস।

এ ব্যাপারে জানতে চাইলে হেফাজতের প্রতিষ্ঠাকালীন যুগ্ম মহাসচিব মাঈনুদ্দিন রুহী সদ্য ঘোষিত কমিটিকে পুরান বউকে নতুন শাড়ি পড়ানোর মতো একটি কমিটি বলে আখ্যা দেন।

তিনি বলেন, বাবুনগরী পুরান কমিটির নেতাদের নিয়ে এদিক-ওদিক করে নতুন কমিটি করেছে। যে কমিটি হয়েছে তা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি বলব, এটা পুরানো কমিটিই। আমি আগে বলেছি, এখনও বলছি, এটি একটি ফটিকছড়ি সমিতি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office