শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক
Advertise with us

হেলেপড়া ৫ তলা ভবনটি ঘিরে রেখেছে পুলিশ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

শনিবার রাত ১০টার দিকে ভবনটি হেলেপড়ার ঘটনা স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে।

এর পর ওই ভবনের বাসিন্দা পাঁচ পরিবারের ১৮ সদস্যকে সরিয়ে নেয়। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া দুর্ঘটনার আশঙ্কায় ভবনের আশপাশ থেকে পুলিশ লোকজনকে সরিয়ে দিচ্ছে।

রোববার সকালে হেলেপড়া ভবনটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের। এ ছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ভবনটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সকাল থেকে উৎসুক লোকজন হেলেপড়া ভবনটি দেখার জন্য ভিড় করতে থাকে।

ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন যুগান্তরকে বলেন, নির্মাণ ত্রুটির কারণেই এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কার্তিক ঘোষের মালিকানাধীন ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে।

ভবনটি ভেঙে ফেলার তাগাদা দেওয়া হয়েছে। আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাকেও সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে অবস্থান করছে ফায়ার সার্ভিসের একটি দল।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলী বলেন, হেলেপড়া ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। পাশের একটি ভবন থেকে লোকজনকে রাতেই সরিয়ে নেওয়া হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office