শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘১০ শতাংশ কালো টাকা উদ্ধার করতে পারলে আইএমএফের ঋণ লাগত না’

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ১৪ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘কেবল ১০ শতাংশ কালো টাকা ও খেলাপি ঋণ উদ্ধার করার কার্যকর পদক্ষেপ নিতে পারলে শর্তসাপেক্ষে আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হতো না। কেবল আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাত দিয়ে সরকারের সীমাহীন ব্যর্থতা আড়াল করার কোনো সুযোগ নেই।’

রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, ‘সামষ্টিক অর্থনীতির অব্যবস্থাপনা, নৈরাজ্য ও লুটেরা ব্যবস্থার মাশুল দিতে হচ্ছে দেশের জনগণকে। গত দেড় দশকে অর্থনৈতিক ও রাজনৈতিক মাফিয়ারা দেশের অর্থনীতির ওপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। চুরি, দুর্নীতি, লুটপাট ও পাচার অর্থনীতির বিদ্যমান সংকট আরও ঘনীভূত করেছে।’

সাইফুল হক বলেন, ‘বিদ্যমান সংকট উত্তরণে সরকারের ব্যয়সংকোচ, বিলাসী মেগাপ্রকল্প বন্ধ এবং অতি আবশ্যক নয়- এমন বিলাসদ্রব্যের আমদানি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। সরকারকে জরম্নরিভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ফিরোজ, শহীদুজ্জামান লাল মিয়া, মিজবাহ উদ্দিন বাবর, মো. রিয়েল, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office