শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০ জুন শ্রীমঙ্গলে মাথা গোঁজার ঠাঁই পাবে ৩০০শ পরিবার

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৩১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মুজিববর্ষের উপহার ঘর পাবে গৃহহীন পরিবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আরো ৩০০শ নির্মাণকৃত নতুন পাকা ঘর পাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুমিহীন পরিবার,

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই নির্মাণকৃত নতুন ঘরগুলি পাচ্ছেন ভুমিহীন পরিবার।

ভুমিহীনদের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এরই মধ্যে গৃহহীন ১৬০ জনের জন্য তৈরি করা হয়েছে নতুন ঘর।

আগামী ২০ জুন গৃহহীনদের মাঝে তুলে দেওয়া হবে নির্মাণকৃত ঘরের চাবি। ওইদিন সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের এই ঘরগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিমধ্যে বাকি ১৪০টি নতুন ঘরের নির্মাণ কাজ চলছে। নতুন ঘরের কাজ শেষ হলে এগুলো দ্রুত তুলে দেওয়া হবে ভুমিহীনদের হাতে। এর আগে শ্রীমঙ্গলে প্রথম ধাপে ৩শ জন গৃহহীন পরিবারকে নতুন ঘর তুলে দেওয়া হয়েছিল।

নতুন করে ৩শটি ঘর নির্মাণের জন্য বাছাই করা হয়েছিল উপজেলার কালাপুর ইউনিয়নে মাইজদিহি পাহাড়ি এলাকায়। এই জায়গার সরকারি জায়গায় এরই মধ্যে তৈরী করা হয়েছে ১৬০টি পাকা ঘর।

আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড়ের আশ্রয়ণ প্রকল্প-২ ঘুরে দেখা যায়, পাহাড়ের উপরের খালি জায়গায় নির্মাণ করা হয়েছে প্রায় ১৬০টি ঘর। ১০/১২টি ঘরের চাল লাগানো বাকি থাকলেও বাকি সব কাজ শেষ।

এই জায়গার অন্যপাশে আরও ১৪০টি ঘর নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করে সেখানে নির্মাণ কাজ শুরু হয়েছে। ঘরগুলোর পাশে নির্মিত করা হচ্ছে একটি স্কুল ঘর। চারদিকে সবুজে ঘেরা এই জায়গায় লাল টিনের চালগুলো বেশ অসাধারণ লাগছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, এই টিলার উপরের জায়গাটি সরকারের। এখানে অবৈধ দখলদাররা দখল করে রেখে আনারস, লেবু চাষ করতো। আমরা এই জায়গাটি দখলমুক্ত করে আশ্রয়ণ প্রকল্প-২ করেছি। আশ্রয়ণ প্রকল্পের মাত্র দেড় কিলোমিটারের ভেতরে ভৈরবগঞ্জ বাজারের মাধ্যমিক স্কুল রয়েছে। এক কিলোমিটারের মধ্য রয়েছে ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক। ঘরের পাশাপাশি এখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদ, একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। এছাড়া, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, যোগাযোগ ও গ্রোথ সেন্টারসহ সবকিছুই থাকবে।

তিনি আরও বলেন, এখন ১৬০টি ঘর ভুমিহীন পরিবারের মাঝে তুলে দিচ্ছি। বাকিগুলোর কাজও খুব দ্রুত শেষ করে তাদের হাতে তুলে দেওয়া হবে। এখানে পাহাড়ি এলাকায় তারা লেবু, আনারস ইত্যাদি ফসল চাষ করে নিজেদের কর্মসংস্থান নিজেরাই করতে পারবে। এখানে টিলার জায়গায় ঘর নির্মাণ করতে আমাদের কোন টিলা কাটতেও হয়নি। সুন্দর পরিবেশে এখানে সবুজে ঘেরা জায়গায় খুব ভালোভাবেই বসবাস করতে পারবে নতুন বাসিন্দারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office