শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

৫ এপ্রিলের আগে ট্রেনে অর্ধেক যাত্রী নেওয়ার সুযোগ নেই

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

আগামী ৫ এপ্রিলের আগে ট্রেনে অর্ধেক যাত্রী নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ‘গত ২৮ মার্চ আমাদের ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর পর থেকেই আমরা দুই আসনে এক টিকিট বিক্রি করছি। কিন্তু তার আগে অগ্রিম টিকিট বিক্রি হয়ে আছে ৪ এপ্রিল পর্যন্ত। ফলে এসব যাত্রীদের ক্ষেত্রে এ নিয়ম মানা সম্ভব নয়। তবে ৫ এপ্রিল থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নেওয়া হবে।’

এদিকে ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। করোনা ভাইরাস সংক্রমণের হার সম্প্রতি বৃদ্ধি পাওয়ায় সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ রেলওয়ে টিকিট ইস্যুর ক্ষেত্রে সাময়িকভাবে নতুন নিয়ম জারি করেছে।

গত কয়েক দিন ধরে দেশে করোনা সংক্রমণ বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন করে আতঙ্ক সৃষ্টি হচ্ছে চারদিকে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে। বিশেষ করে গণপরিবহন ও রেলওয়েকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশ দেওয়া হয়। গতকাল বুধবার থেকে তা কার্যকর হয়েছে।

 

তবে রেলপথে সেটা এখনো কার্যকর হয়নি। ফলে স্টেশনের প্রবেশ পথে শরীরের তাপমাত্রা দেখে স্টেশনে প্রবেশের অনুমতি মিললেও অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ট্রেনে চলাচল করতে দেখা গেছে। এমনকি অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে।

 

আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যাত্রীদেরকে ট্রেনে উঠতে। আবার আসনবিহীন যাত্রীও ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করছে। দেখা মেলেনি স্বাস্থ্যবিধির কোনো বালাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office