শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শারীরিক ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধিতে হা-মীম গ্রুপের কর্মীদের ফুটবল ম্যাচ

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ০৮ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

শারীরিক ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাভারের আশুলিয়ায় হা-মীম গ্রুপের কর্মীদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা হয়েছে। শনিবার বিকেলে গ্রুপের এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিডেট এর দুই গ্রুপের মধ্যে ‘ই.পি.এল ২০২২’ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিডেট এর ‘এ’ শিফট ‘বি’ শিফটকে ২-১ গোলে পরাজিত করেছে।

বিকেলে সাভারের দিয়াখালি গোমাইল এলাকার নবী সরকার আদর্শ ক্লাব খেলার মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন হা-মীম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লে. কর্নেল (অবঃ) দেলোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানেলে. কর্নেল (অবঃ) দেলোয়ার হোসেন বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধি করে। কাজের পাশাপাশি এভাবেই জাঁকজমকপূর্ণভাবে খেলাধুলার মাধ্যমে যেন আমরা বিনোদন করতে পারি। বিনোদন মানুষকে কাজের স্পৃহা বৃদ্ধি করতে সহায়তা করে। তাই কাজের সময় কাজ করতে হবে এবং খেলার সময় খেলাধুলা এবং বিনোদন করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হা-মীম গ্রুপের আশুলিয়া জোনের সিনিয়র নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল মঈন, নির্বাহী পরিচালক মেজর (অবঃ) মোফাকখেরুল ইসলাম, জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনসহ হা-মীম গ্রুপের আশুলিয়া জোনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শুরু হওয়া ই.পি.এল ২০২২ টুর্নামেন্টে এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং লিঃ কারখানার ১২টি দল অংশগ্রহণ করে। ধাপে ধাপে ২টি দল ফাইনালে আসে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office