শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

জাদুঘরে অনুমতি মেলেনি, কবির সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

শাহবাগে জাতীয় জাদুঘরে অনুষ্ঠান করার অনুমতি না পাওয়ায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কবির সুমন গাইবেন বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’-এর কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ।

শুক্রবার দুপুরে সমকালকে তিনি বলেন, ‘আমদের মিটিং চলছে। আপাতত তেমন কিছুই বলতে না পারলেও শুধু বলছি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গাইবেন কবির সুমন। অনুমতিও প্রায় হয়ে গেছে। বিস্তারিত পরে জানাচ্ছি।’

তবে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জাানন, এখনও আয়োজক কমিটি আমাদের কাছে নতুন কোনো স্থানে অনুষ্ঠান করার আবেদন করেননি। করলে সেটা দেখা হবে।’

এর আগে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কবির সুমনের গানের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের কর্মকর্তারা। জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল। সে অনুযায়ী অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কাছে। কিন্তু অনুমতি মিলেনি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জাানন, জাদুঘরের মতো কি–পয়েন্ট ইনস্টলেশনে (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না। তবে আয়োজকেরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, তবে আমরা তা বিবেচনা করব।

অনুমতি না পাওয়াতেই অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে ভিন্ন স্থানে কবির সুমনের অনুষ্ঠান করার কথা জানালেন আয়োজকরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office