শিরোনাম
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

৭ মার্চে বিশেষ স্যুভেনির শিট ও খাম অবমুক্ত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৬ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বক্তব্য রাখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি স্যুভেনির শিট ও খাম অবমুক্ত করা হবে। এছাড়া এদিন একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (৬ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ৭ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

৭ মার্চে পতাকা উত্তোলন বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের প্রদত্ত ভাষণ নির্দিষ্ট সময়ে প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

৭ মার্চ উদযাপনে তিন কোটি দশ লাখ টাকা বরাদ্দ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বরাদ্দকৃত টাকা জেলা পর্যায়ে এক লাখ টাকা ও উপজেলা পর্যায়ে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office