শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
বিনোদন ডেস্ক

ঢাকায় শুরু হচ্ছে কোরিয়ান চলচ্চিত্র উৎসব

  |   বুধবার, ২৬ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আগামী ২ নভেম্বর থেকে ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে শুরু হতে যাচ্ছে কোরিয়ান চলচ্চিত্র উৎসব ২০২২। কোরিয়ান দূতাবাসের আয়োজনে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে পাঁচটি চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী রাজীব হাসান এসব তথ্য জানান।

কাজী রাজীব হাসান বলেন, ‘এরই মধ্যে আমরা উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি সুন্দরভাবেই এটি অনুষ্ঠিত হবে।’

উৎসবের প্রথমদিন (২ নভেম্বর) বিকাল ৫টায় প্রদর্শিত হবে ‘এসকেপ ফ্রম মোগাদিসু’। উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে দুটি সিনেমা। দুপুর ২টায় প্রদর্শিত হবে ‘ডুড ইম মি’ এবং বিকাল ৫টায় রয়েছে ‘দ্য ব্যাটল অব জাংসারি’। এছাড়া, চলচ্চিত্র উৎসবের শেষ দিনেও (৪ নভেম্বর) দুটি চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন দর্শকরা। এদিন সকাল ১১টায় প্রদর্শিত হবে ‘ আন্ডারডগ’ এবং বেলা ৩টায় দেখানো হবে ‘দ্য এজ অব শ্যাডোস’।

উৎসবের প্রতিটি চলচ্চিত্র দর্শক বিনামুল্যে দেখতে পাবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে সীমিত সংখ্যক দর্শক কোরিয়ান চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখার সুযোগ পাবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office