শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

দুই চরিত্রের এক মৌসুমী

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ঢাকাই ছবির প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। আসছে ১১ নভেম্বর একই দিনে এই অভিনেত্রী অভিনীত দুই ছবি মুক্তি পাচ্ছে। মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত দুটি সিনেমা। একটি ‘ভাঙন’, অন্যটি ‘দেশান্তর’।

‘ভাঙন’ পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। সিনেমার গল্পে দেখা যাবে একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে। এখানে আছে হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ নানা ধরনের মানুষ। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও অভিনয় করেছন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ।

অন্যদিকে কবি নির্মলেন্দু গ‌ুণের উপন্যাস অবলম্বনে ‘দেশান্তর’ সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। দেশভাগের ওপর লেখা ‘দেশান্তর’ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তাঁর বিপরীতে রয়েছেন আহমেদ রুবেল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান ও টাপুর।

দুই সিনেমা নিয়ে মৌসুমী বলেন, অনেক দিন পর হলে আমার অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। তাও দুটি ছবি। দুটোই সরকারি অনুদানে নির্মিত। আশা করি দর্শকদের কাছে ছবি দুটি ভালো লাগবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office