শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শাকিবের সঙ্গে ছবি দিয়ে মিতু জানালেন তার অপেক্ষার কথা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

’মেয়েটির নাম সুইটি। যাকে আমি ধারণ করছি গত দুইটি বছর……’ এমন একটি ক্যাপশন দিয়ে বুধবার শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন নবাগতা জাহরা মিতু। যিনি শাকিব খানের নায়িকা হিসেবে আগুন ছবিতে অভিনয় করছেন। এতে তার চরিত্রের নাম সুইটি।

ছবিটি পোস্ট করে ইঙ্গিতে মিতু জানিয়ে দিলেন আগুন থমকে থাকে না, জ্বলেই উঠে।

মিতুর ভাষ্য, আগুন এর শেষ পর্যায়ের শুটিং চলছে। দুই বছর ধরে মনে প্রাণে সুইটি হয়ে অপেক্ষা করেছি। অবশেষে ছবিটির শুটিং শেষ হচ্ছে। আশা করি আগুন দর্শকদের কাছে উপভোগ্য হবে।’

ছবিটির মাধ্যমে শাকিব খানের সঙ্গে কাজের সুযোগকে বড় পাওয়া বলেও মনে করেন বলে জানালেন মিতু।

আজ থেকে প্রায় তিন বছর আগে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে আসা জাহারা মিতুকে নিয়ে ‘আগুন’ ছবিতে জুটি হোন শাকিব খান। কিন্তু ছবিটির শেষ পর্যায়ে এসে নানা কারণে থমকে যায় বদিউল আলম খোকন পরিচালক ছবিটির শুটিং। অবশেষে ছবিটির শেষ পর্যায়ের শুটিং শুরু হল গাজীপুরে।

গত ৫ নভেম্বর গাজীপুরের সোহাগপল্লীতে শুরু হয় আগুনের শুটিং। তাতে অংশ নেন শাকিব খান ও মিতু। ছয়দিন শুটিং করার কথা জানা যায় সূত্রের বরাতে। কোনো প্রকার হাক ডাক না করেই শুটিংয়ে অংশ নেন শাকিব-মিতু।

যদিও শুটিংয়ের বিষেয়ে পরিচালক কিছুই জানাতে চাননি। দুই বছর থেমে থাকা ছবির শুটিং দ্রুত শেষ করে তবেই খবরটি জানাতে চাইছিলেন। অবশেষে নায়িকার ছবি পোস্ট করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই আগুনের কাজের খবর প্রকাশ্যে এলো।

সূত্র বলছে, টানা ছয় দিন চলবে আগুনের শুটিং। এর মধ্যে তিনদিন শেষ। বাকী আছে আর তিন দিনের কাজ। এরপরই সম্পাদনের টেবিলে যাবে ছবিটি। নতুন বছরের শুরুর দিকে ছবিটি মুক্তির দিনক্ষণ ঠিক করা হবে।

২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। এরপর সিনেমাটির প্রযোজক ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হলে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমাটির ভবিষ্যৎ। অবশেষে সকল জটিলতার পাঠ চুকিয়ে শুটিংয়ে মাঠে ফিলল আগুন।

সিনেমাটিতে শাকিব-মিতু ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office