শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

৪৩ বছরে প্রথম সন্তানের মা হলেন বিপাশা বসু

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আলিয়া ভাট ও রণবীর কাপুর কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন সপ্তাহ পেরোয়নি এখনও। এই খুশির রেশ কাটতে না কাটতেই নতুন অতিথি এলো বলিউড সুন্দরী বিপাসা বসুর ঘরে। শনিবার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

বিপাশা বসুর বয়স এখন ৪৩ বছর। এই বয়সে মা হওয়ায় অভিনন্দনে ভাসছেন এই তারকা। দম্পতি বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের প্রথম সন্তান এটি।

এর আগে চলতি বছরের আগস্টে মা হচ্ছেন বলে খবর জানান বিপাশা-করণ। বিপাশা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু’জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু’জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’

২০১৬ সালে করণকে ভালোবেসে বিয়ে করেন বিপাশা । প্রথমবার তাদের একসঙ্গে দেখা গিয়েছে ‘অ্যালন’ ছবিতে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সেটেই প্রথম আলাপ, তারপর একে অপরের ঘনিষ্ঠ আসেন। বিয়ের পর বলিউড থেকে দূরে সরেছেন উভয়ই।



Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office