শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

১১ বিঘা জমিতে আফিম চাষ, ৫ কৃষক গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৭ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পপি গাছ ও পপির ফল উদ্ধার করছে র‌্যাব। 

সদর উপজেলার বনখুর গ্রামে অভিযান চালিয়ে ১১ বিঘা জমিতে চাষ হওয়া বিপুল পরিমাণ আফিম তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহৃত পপি গাছ ও পপির ফল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ৫ কৃষককে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেফতারকৃত ৫ কৃষক হলেন- সদর উপজেলার বনখুর গ্রামের বিপুল চন্দ্র দাসের ছেলে রাজেন্দ্রনাথ দাস (৬০), রুপচাঁন মণ্ডলের ছেলে নইমুদ্দিন মণ্ডল (৬০), বড়তাজপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে গোলাম মোস্তফা (৬৫), পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আব্দুল রউফ ওরফে রবের ছেলে রিপন সর্দার (৩৭) ও বালিঘাটা বাজারের কুমুণ্ড বিহারী দাসের ছেলে নেপাল চন্দ্র দাস (৫২)।

জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বনখুর এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকায় অবৈধভাবে প্রায় ১১ বিঘা জমিতে চাষ করা আফিম উৎপাদনের কাজে ব্যবহৃত ৪ লাখ ২৩ হাজার ৫০০টি পপি গাছ ও ১৬ লাখ ৯৪ হাজার পপির ফল উদ্ধার করা হয়। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আফিম চাষকারী কৃষকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তরকারির সুস্বাদু উপাদেয় মসলা ভেবে তারা ৩ বছরে আগে পপি চাষ শুরু করে। এটি মাদক হিসাবে ব্যবহার হয় বিষয়টি তাদের জানা ছিল না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office