শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই বিয়ে করবেন কচি খন্দকার!

বিনোদন ডেস্ক   |   বুধবার, ৩০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার সমর্থক অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার। রীতিমত অন্ধ ভক্ত। চুল দাড়িতে পাক ধরলেও এখনও অবিবাহিত। তবে প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি জিতলে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন!

ঘোষণাটি দেন তিনি একটি নাটকে। এনটিভিতে প্রচারিত ‘চিরকুমার সংঘ’ধারাবাহিক নাটকে বিশ্বকাপের বিশ্বকাপ হাওয়া। এই নাটকেই নাটকের গল্পে বাড়তি চমক আনতে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যুক্ত হচ্ছেন অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার।

নাটকের গল্পে পণ করেছেন আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জিতবে সে বছর বিয়ে করবেন কচি খন্দকার। তাই এখনেও চিরকুমার রয়ে গেছেন কচি খন্দকার। গল্পে আরও দেখা যায়, বছরের পর বছর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে না, তাই কচি খন্দকারেরও বিয়েও করা হয় না।

চিরকুমার সংঘ পরিচালনা করছেন তুহিন হোসেন। এই নির্মাতা জানান, গল্পে চমক আনতে এবং সময়ের সঙ্গে সঙ্গে নাটকের দর্শকের ধরে রাখতে তিনি কচি খন্দকারকে যুক্ত করেছেন। নাটকে ব্রাজিল সমর্থক হিসেবে দেখা যাবে বাপ্পী আশরাফকে।

জিনি গ্রামের মাঠে সাতার কাপ নামে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে খেলার আয়োজন করেন। পরিচালক তুহিন হোসেন জানান, ২৮ নভেম্বর থেকে চিকু সংঘে ফুটবল বিশ্বকাপের আমেজ শুরু হবে। নাটকটির নতুন পর্বগুলোতে থাকছে ফুটবল উন্মাদনাকে ঘিরে মজার গল্প।

গীতিকার, চিত্রনাট্যকার ও সাংবাদিক গোলাম রাব্বানীর রচনায় চিরকুমার সংঘ নাটকে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবন, আরশ খান, ফারিয়া শাহরিন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চিরকুমার সংঘ প্রচার হচ্ছে একটি বেসরকারি টিভিতে, পরে পাওয়া যাচ্ছে ইউটিউবেও।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office