বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | ১০৭ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর পর তার প্রাক্তন প্রেমিক শীজান খানকে গ্রেপ্তার করা হয়েছে। তুনিশার মৃত্যুতে শীজানের কোনও যোগ রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, জেরার মুখে একেকবার একেকরকম কথা বলছেন শীজান। শুরুতে নাকি একেবারেই নীরব ছিলেন তিনি। কোনও প্রশ্নের জবাব দেননি। এর পর মুখ খুলতে শুরু করেন শীজান। একবার বলেন,তাদের দুজনের ধর্ম আলাদা, পরিবার মেনে নেবে না এজন্য সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন। আরেকবার শীজান জানান, সম্প্রতি দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারের মৃত্যুর ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল । তার মনে হয়েছিল তুনিশার সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। সর্বশেষ বুধবার শেষরাতে এক নারী পুলিশ অফিসারের জেরার সময় একেবারে ভেঙে পড়েন অভিনেতা।
পুলিশ অফিসার জানান, প্রশ্নের মুখে আবার নতুন কথা বলতে শুরু করেন অভিযুক্ত। শীজ়ানের দাবি, দু’জনের বয়সের পার্থক্য বেশি ছিল। যা পরিবার মেনে নেবে না। তাই বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছিলেন। বলতে বলতেই কাঁদতে শুরু করেন শীজ়ান। ধীরে ধীরে তার কান্নার বেগ বাড়তেই থাকে।
গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে বাথরুম থেকে তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ২০ বছর বয়সী তুনিশার মৃত্যুতে তার মা শীজানকে অভিযুক্ত করে মামলা করেন।