শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পথে রাত কাটানো শীতার্তদের পাশে দাড়ালো এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি প্রতিনিধি

কাউছার আহমেদ রিয়ন
শ্রীমঙ্গল প্রতিনিধি।

মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে

শীত মৌসুমে পথে রাত কাটানো শীতার্ত গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়েছে

১৯৮৬ ব্যাচমেটে। বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার দেশি-প্রবাসী ব্যাচমেটে বন্ধুদের উদ্যোগে মানবিকতায় ছিয়াশি নামক প্রোগ্রামের অংশ হিসেবে গতকাল মধ্যরাতে রাস্তায়, রেলওয়ে প্ল্যাটফর্মে শুয়ে থাকা মানুষদের এবং শহরের বিভিন্ন মার্কেটের নাইট গার্ডদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।

ইতোপূর্বে ২৩ ডিসেম্বর রোজ শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে মানবিকতায় ছিয়াশি নামক প্রোগ্রামের অংশ হিসেবে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চবিদ্যালয়ে শীতার্ত প্রতিবেশিদের মাঝে শীত বস্ত্র উপহার দেয়া হয়। এই শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার দেশী এবং প্রবাসী ব্যাচমেটদের আর্থিক সহায়তায় শীতার্ত প্রতিবেশিদের মাঝে তিনশত কম্বল বিতরণ করা হয়।

batchmate

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখা হোয়াটসাঅ্যাপ গ্রুপ ফাউন্ডার এডমিন মোহাম্মদ আবদুল হাই খান, এডমিন এবং কেন্দ্রিয় কমিটির সদস্য মোহাম্মদ আবদুল কাইয়ুম, এডমিন এবং সিলেট বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, এডমিন মোঃ মহসীন আলী , গ্রুপের সদস্য সেলিম আহমেদ, সঞ্জয় চৌধুরী ,মনোজ ধর, মইনুদ্দিন আহমেদ ও মানস লস্করসহ গ্রুপের অন্যান্য সদস্য গণ।

এছাড়াও শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে গৃহহীন ছিন্নমূল মানুষের মাঝে রাতের বেলা গ্রুপের পক্ষ থেকে সরাসরি যেয়ে কম্বল বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে গ্রুপের এডমিন রজত শুভ্র চক্রবর্তী বলেন, এখনো রাতের বেলা স্টেশনের প্ল্যাটফর্মে এবং শহরের ফুটপাতে অনেক ছ্ন্নিমূল মানুষকে ঘুমিয়ে থাকতে দেখা যায়, তাই শ্রীমঙ্গলের এই শীত মৌসুমে মধ্যরাতে মোটরসাইকেলে করে কম্বল নিয়ে গ্রুপের সদস্যগণ এসব ঘুমন্ত গৃহহীন মানুষদের মাঝে শীত বস্ত্র পৌঁছানোর পরিকল্পনা করা হয়।উল্লেখ্য বিগত বণ্যার পর এই গ্রুপের পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করা হয়।

সামজিক দায়িত্ববোধ আর নৈতিক চেতনা থেকে তাদের এসব কর্মকান্ড মানবিক কল্যাণে অব্যাহত থাকবে বলেও জানান গ্রুপের অন্যান্য সদস্যগণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office