শিরোনাম
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ৯ দিন পর মৃত্যু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের সংঘর্ষ : প্রাণ হারাল চালক ও আরোহী দেশে বাজারে সোনার দাম কমলো বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষীর মাঝে ১২ কোটি টাকার প্রণোদনা প্রদান সম্মাননায় ভূষিত পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর দুর্বল মূল্যায়ন ও সুশাসনের অভাবে বাড়ছে খেলাপি ঋণ

স্বামী-স্ত্রী লড়ছেন কাউন্সিলর পদে

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১০ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্বামী-স্ত্রী লড়ছেন কাউন্সিলর পদে

মুক্তাগাছা পৌর নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন স্বামী-স্ত্রী। অতীতের ধারা অব্যাহত রাখতে এবারও কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জয়ী হতে চান স্বামী-স্ত্রী। সেই লক্ষ্যে এবারও তারা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের পূর্বের জনপ্রিয়তা কাজে লাগাতে চান দুজনেই।

স্বামী মির্জা আবুল কালাম ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উটপাখি প্রতীক নিয়ে লড়াই করছেন। আর তার স্ত্রী মিসেস আসমা আক্তার চশমা প্রতীক নিয়ে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনী মাঠে লড়ছেন।

দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি মুক্তাগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫ জন মেয়র পদে, কাউন্সিলর পদে ৪৩ জন আর সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন।

৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনী মাঠে রয়েছেন ৫ জন। এ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর পদে মির্জা আবুল কালাম উটপাখি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি এবারও জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন।

এর আগে ১৯৯৩ সাল থেকে চারবার এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আবুল কালাম। এর মাঝে শুধু একবার তিনি সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের কাছে পরাজিত হয়েছেন।

আবুল কালামের সঙ্গে তার স্ত্রী ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস আসমা আক্তার চশমা প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন। এর আগে তিনি টানা তিনবার বিপুল ভোটের ব্যবধানে সংরক্ষিত মহিলা আসনে বিজয়ী হয়েছেন। এবারও তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। জয়ী হওয়ার আশা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন তিনি।

ঈশ্বরগ্রামের বাসিন্দা খুদেজা বেগম বলেন, সুখে-দুঃখে সব সময় তারা এলাকাবাসীর খোঁজখবর নেন। বিশেষ করে মিসেস আসমা আক্তার স্বাস্থ্যকর্মীর ভূমিকা নিয়ে সার্বক্ষণিক তাদের পাশে থেকে সেবা করে আসছেন। অসুস্থ রোগীর পাশে তিনি দৌড়ে যান। এ কারণেই তারা বারবার মিসেস আসমা আক্তারকে ভোট দেন।

একই এলাকার বাসিন্দা চায়ের দোকানদার জামাল উদ্দিন বলেন, গরিব-দুঃখী মানুষের বন্ধু মির্জা আবুল কালাম। এ কারণেই তিনি বারবার কাউন্সিলর পদে জয়ী হন। তারা স্বামী-স্ত্রী সব সময় অসহায় মানুষের পাশে থাকেন। এবারও তারা ভোট দেবেন।

কাউন্সিলর প্রার্থী মির্জা আবুল কালাম এবারও জয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি সব সময় এলাকাবাসীর সঙ্গে রয়েছেন, আজীবন থাকবেন। এজন্যই তাকে মানুষ বারবার ভোট দিয়ে নির্বাচিত করেন।

স্ত্রী মিসেস আসমা আক্তারও বিজয়ী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটাররা তাকে ভালোবাসেন। যে কোনো বিপদে তারা আমাকে তাদের কাছে পান। এজন্যই তিনি এবারও জয়ী হবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office