শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শাকিবের ‘প্রেমিক’ হচ্ছে না, প্রযোজক বললেন রাফীকেও বাদ দিয়েছি

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গেল বছরের অক্টোবরে ঘোষণা এসেছিল ‘প্রেমিক’ নামে একটি ছবি করবেন শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় এ ছবির শুটিং শুরুর কথা জানানো হয়েছিল ডিসেম্বরে। কিন্তু ডিসেম্বরে শুটিং হয়নি। ডিসেম্বরে এসে ছবিটির প্রযোজক বরাতে জানা যায় ডিসেম্বর নয় জানুয়ারিতে শুটিং শুরুর কথা।

যৌথভাবে ‘প্রেমিক’ প্রযোজনা করার কথা বিগ স্ক্রিন ও এসকে ফিল্মসের। বিগ স্ক্রিনের কর্ণধার টপি খান শুক্রবার বললেন, ‘প্রেমিক’ নামে কোনো ছবি আর হচ্ছে না। আমার এই ছবিতে পরিচালক হিসেবে রাফিকেও আর রাখা হচ্ছে না।

কারণ হিসেবে প্রযোজক জানান, ‘শাকিব খানের এখন যে ক্রেজ এই ক্রেজের সঙ্গে প্রেমিক নামটা যায় না। বিশ্বের অন্যান্য দেশের সুপারস্টারদের দিকে তাকিয়ে দেখুন। তারা কোন প্যাটার্নের ছবি করতেছে। আমরাও শাকিব খানকে নিয়ে তার মতে করে ভিন্ন প্যাটার্নে ভিন্ন ধরনের অ্যাকশন থ্রিলার গল্প নিয়ে নিয়ে আগাতে চাই।’

রাফিকে নিয়ে প্রেমিক নামে যে গল্প নিয়ে ছবি বানাতে চাইছিলেন সে গল্পের চিত্রনাট্য কিছুই হয়য়নি এখনও। তাই গল্পের প্লট, নাম ও পরিচালক সব পরিবর্তন করে নতুন কিছু করার কথা জানালেন এই প্রযোজক।

এ বিষয়ে রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রেমিকের গল্প তো আমার। আমার গল্পে আমাকে বাদ দেওয়ার কিছু তো নেই। আমার শিডিউল না থাকার কারণেই এই ছবি পেছানো হয়েছে।’

যোগ করে রাফী আরও বলেন, ‘আগামী ছয় থেকে সাত মাসের শিডিউল ব্লক আমার। সুড়ঙ্গ ছবির শুটিং শুরু করতে হচ্ছে। এই ছয় সাত মাসে প্রেমিক শুরু করা আমার পক্ষে সম্ভব নয়।’

এদিকে সম্প্রতি দুবাই-যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরেছেন শাকিব খান। দেশে ফেরার একদিন পরই এলো প্রেমিক না হওয়ার ঘোষণা। শাকিব খান অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘লিডার : আমিই বাংলাদেশ’, ‘আগুন’ ও ‘অন্তরাত্মা’ ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office