শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বিয়ে করতে সূর্যগড়ে কিয়ারা, কঙ্গনা বললেন মিষ্টি জুটি

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসতে ছেন বলিউডের সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেল বিয়ের ভেন্যু নির্ধারণ করেছেন তারা।

৬ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরই মধ্যে নানা সাজে সেজে উঠেছে হোটেলটি। এবার কনে কিয়ারা আদভানি উড়ে গেলেন জয়সালমীরে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, রাজস্থানের জয়সালমীরের উদ্দেশ্যে মুম্বাই ছাড়েন কিয়ারা আদভানি। শনিবার (৪ ফেব্রুয়ারি) এয়ারপোর্টে দেখা যায় কিয়ারাকে।এসময় তার সঙ্গে ছিলেন তার বাবা জগদীপ ও মা জেনেভিভ আদভানি।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের জন্য একটি ভিডিয়ো পোস্ট করে তাদের বিয়ের আগাম শুভেচ্ছা জানালেন কঙ্গনা। বললেন, ‘ওদের মতো সত্যিকারের ভালবাসা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বিরল।

‘শেরশাহ’মুক্তির পাওয়ার পরে ছবির সাফল্য উদ্‌যাপন করতে একসঙ্গে একটি ভিডিও শুট করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই তারকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সেই ভিডিও। এ জুটিকে শুভেচ্ছা জানাতে কঙ্গনা সেই ভিডিওটিই বেছে নেন। ভিডিওটি নিজের স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লেখেন, কী মিষ্টি এই জুটি! ওদের মতো সত্যিকারের ভালবাসা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বিরল, একসঙ্গে কী ভাল দেখায় ওদের দু’জনকে।

স্টোরি পোস্ট করে সিদ্ধার্থ ও কিয়ারাকে ট্যাগও করেন অভিনেত্রী। এমনকি তাদের সম্পর্কে যেনো কারও নজর না লাগে, সে জন্য লেখার সঙ্গে একটি ‘ইভিল আই’ ইমোজিও জুড়ে দেন কঙ্গনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office