শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গভবনে করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৩৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বঙ্গভবনে করোনার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি।

করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাষ্ট্রপতি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন। একইসঙ্গে তাঁর স্ত্রী রাশিদা খানমও করোনাভাইরাসের টিকা নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (১০ মার্চ) বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন। এদিন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন। এসময় রাষ্ট্রপতি দেশবাসীকে করোনার টিকা নেয়া ও একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনার টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণটিকাদান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office