শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

মাদরাসায় বেতের ব্যবহার হয়, অনেক শিক্ষার্থী যৌন নির্যাতনের শিকার-শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মাদরাসার শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের ওপর শারীরিক নির্যাতন হচ্ছে। অনেক ক্ষেত্রে তারা যৌন নির্যাতনের শিকারও হচ্ছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অনেক তথ্যই উঠে আসছে। বিশেষ করে মাদরাসায় এখনো চূড়ান্ত রকমের বেতের ব্যবহার করা হয়। এসব বিষয়ে মাদরাসার শিক্ষকদের সচেতন হতে হবে।

আজ শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলেন।

শিক্ষামন্ত্রী আদালতের কথা উল্লেখ করে বলেন, যেখানে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন বন্ধে রায় দিয়েছেন আদালত, সেখানে মাদরাসার অনেক শিক্ষার্থী এখনো শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। এটি বন্ধ করতে হবে। আমরা আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে মাদরাসা শিক্ষাকে আধুনিকীকরণের চেষ্টা করছি। কোথাও যেন ইসলামের ভুল ব্যাখ্যা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন চলছে। দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর সঙ্গে সঙ্গতি রেখে আমাদের শিক্ষাকেও এগিয়ে নিতে হবে। বিশেষ করে এখন তথ্য-প্রযুক্তির জয়জয়কার। সেদিক থেকে শিক্ষানীতি ২০১০ পর্যালোচনার প্রয়োজন আছে এবং আমরা সেটি করছি। শিক্ষানীতি আরো যুগোপযোগী করার কাজ চলছে।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে আরো আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইফ আ স ম ফিরোজ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office