শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের তদন্ত দাবি

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের বিষয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দ্রুত তদন্ত করার দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার দাবিও করেছে দলটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানিয়ে বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ পর্যন্ত ১১ জনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। দেড় শতাধিক শিশুসহ অসংখ্য নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছে। হাজার-হাজার রোহিঙ্গা শরণার্থী বাড়িঘর, আসবাবপত্র হারিয়ে খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর অবস্থায় দিনযাপন করছে।

বিবৃতিতে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং ক্ষতিগ্রস্ত ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব। তিনি সরকার ও আন্তর্জাতিক সংস্থার প্রতি তাদের পুনর্বাসন ও সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান।

মির্জা ফখরুল মিয়ানমারে হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে প্রায় সাড়ে তিন বছর আগে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা নারী-পুরুষকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে এখন পর্যন্ত কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় সরকারের সমালোচনা করেন। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office