শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

দাবি না মানলে কী করবেন, জানালেন বাবুনগরী

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হরতালে দেশের জনসাধারণ ও আলেমরা সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন বলে দাবি করেছেন হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার বিকালে হেফাজতের ডাকা হরতালে পিকেটারদের খোঁজখবর নিতে গিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ত্রিবেণী মোড়ে হেফাজত আমীর এসব কথা বলেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বাবুনগরী বলেন, আমরা বাধ্য হয়ে এ হরতাল দিয়েছি। আমাদের এ হরতাল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। প্রশাসনকে বলব আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেউ উস্কানিমূলক কাজ করবেন না।

আল্লামা বাবুনগরী অভিযোগ করে বলেন, হরতাল চলাকালে সরকারদলীয় পেটুয়া বাহিনী ও দলীয় ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীর ওপর জুলুম-নির্যাতন, আক্রমণ ও আহত-নিহত করেছে। এমনকি হেফাজত ইসলামের নায়েবে আমীর মধুপুরের পীর আব্দুল হামিদের ওপর হামলা করেছে। এ ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, যারা এ ঘটনায় আহত হয়েছে তাদের সুচিকিৎসা, নিহতদের ক্ষতিপূরণ এবং আটককৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

যদি আমাদের এসব দাবি-দাওয়া মেনে নেওয়া না হয় তাহলে শূরা কমিটির সঙ্গে আলাপ শেষে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান জুনায়েদ বাবুনগরী।

এর আগে বিকাল ৩টার দিকে হাটহাজারী মাদ্রাসা থেকে বের হয়ে হুইলচেয়ারে হরতালে পিকেটিংকারী নেতাকর্মীদের খোঁজখবর নিতে কলেজের সামনে যান জুনায়েদ বাবুনগরী।

সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। এ সময় হেফাজতের নেতাকর্মীরা হরতালের সমর্থনে ও মোদিবিরোধী স্লোগান দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office