শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

উদার ‍দিগন্ত হতে সংবর্ধিত হলেন মুহিবুর রহমান রুমেল

  |   সোমবার, ১৫ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উদার ‍দিগন্ত হতে সংবর্ধিত হলেন মুহিবুর রহমান রুমেল

মোঃ মুহিবুর রহমান রুমেল ৪১ তম বিসিএস পরীক্ষায় সহকারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পাওয়ায় উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগারের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয় সম্প্রতি উদার দিগন্ত’র কার্যালয়ে।

এতে উপস্থিত ছিলেন উদার দিগন্ত’র প্রতিষ্ঠাতা সালাম মাহমুদসহ সর্বস্তরের সদস্যবৃন্দ এবং এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তার এই সফলতায় এলাকাবাসী খুবই আনন্দিত এবং গর্বিত। মোঃ মুহিবুর রহমান রুমেল, উদার দিগন্ত’র একজন গর্বিত সদস্য।

টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের মাওলানা মখলিছুর রহমান সাহেবের ছেলে মোঃ মুহিবুর রহমান রুমেল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে তিনি বিসিএস শিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় নিজেকে সম্পৃক্ত করেন এর
পর ৪১ তম বিসিএস (পুলিশ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চমক দেখিয়েছেন।

মোঃ মুহিবুর রহমান অত্যন্ত মেধাবী এবং একজন বিনয়ী মানুষ। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন, কর্মের মাধ্যমে দেশের মানুষের সেবা যেন সঠিকভাবে দিতে পারেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office