শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

‘পান থেকে চুন খসলেই ওরা এখন দেশপ্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ে’

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

তাসরিফ খান। সংগীতশিল্পী হিসাবে তার যাত্রা শুরু হলেও জনসাধারণের কাছে সমাজ-সেবক হিসাবেই তিনি বেশি পরিচিত। বিশেষ করে দুই বছর আগে সিলেটে বন্যাকে কেন্দ্র করে তার পরিচিতি ছড়িয়ে পরে দেশ-বিদেশ।

এছাড়া সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত তার অবস্থান ছিল শিক্ষার্থীদের পক্ষে। সরকার পতনের পর থেকেই বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের সমালোচনার শিকারও হচ্ছে সরকার। কিছু ক্ষেত্রে তাকে নিয়েও চলছে সমালোচনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আফসোস লীগের মধ্যে এখন আমি মুখে মুখে যে দেশপ্রেম দেখতে পাই তা ইহকালে অন্য কারো মধ্যে দেখেছি কী না আমার জানা নাই! ওরা এখন পান থেকে চুন খোসে গেলেই দেশপ্রেম নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির চেষ্টা করে। ওদের ধারণা আমরা কেউই এসব বুঝতে পারি না।’

তিনি আরও লিখেছেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল একতা! এই একতা কোন ভাবেই নষ্ট করে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। অবশ্যই আমরা যে কোন ভুল কিংবা অপরাধের বিরুদ্ধে। তাই বলে হাতে পায়ে ঘা হলে, হাত পা কেটে ফেলার চিন্তা না করে মলম দিয়ে সরানোর চিন্তা করতে হবে।’

সব শেষে তিনি লিখেছেন, ‘একতা আমাদের বিজয় এনে দিয়েছিল এবং একমাত্র বিভেদ আমাদের ধ্বংস ডেকে আনতে পারে!’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office