শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বাণিজ্য মন্ত্রণালয়ের দুই অভিযানে ২৯ হাজার টাকা জরিমানা

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম রাজধানীর দুই বাজারে অভিযান পরিচালনা করে ৭ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে। নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও গুলশান কাঁচাবাজারে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা নিউমার্কেট কাঁচাবাজারে তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান।

এসময় নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, ডিম ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি একজন মুরগী ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গুলশান কাঁচাবাজারে বিভিন্ন অনিয়মের কারণে ৬টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মানসুরীন খান চৌধুরী।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office