শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

স্বামী নেই, তবুও কার জন্য সিঁদুর পরেন রেখা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখার ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে শুধু বিতর্ক। ৬৯ বছরে কখনও প্রেম নিয়ে নাম জড়িয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে, আবার কখনও সঞ্জয় দত্তের সঙ্গে। এমনকী জুটেছে ‘ঘরভাঙানি’ তকমাও। একে একে তার চরিত্র নিয়েও উঠেছে বহু প্রশ্ন।

মাত্র ১৩ বছর বয়স থেকে সাংসারিক অনটনের তাগিদে শোবিজে ডেবিউ করতে হয়েছিল রেখাকে। এরপর রেখা বিয়েও করেন। দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়াল ছিলেন তার স্বামী। বিয়ের কিছু মাসের মধ্যে যদিও আত্মহত্যা করেন মুকেশ।

সাধারণত সনাতনী রীতি অনুযায়ী, স্বামী বিয়োগে সিঁদুর মুছে ফেলতে হয় স্ত্রীকে। কিন্তু স্বামী মারা যাওয়ার পরেও সিঁদুর পরতেন রেখা। এখনও সিঁদুর পরতে দেখা যায় তাকে!

এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, “যে শহরে আমার জন্ম সেখানে সিঁদুর ফ্যাশনের অংশ। আমার মনে হয় সিঁদুর পরলে আমাকে দেখতে ভাল লাগে। তাই নিজের জন্যই সিঁদুর পরি আমি। সিঁদুর আমাকে বেশ মানায়।”

এদিকে অভিনেতা পুনিত ইসার অভিনেত্রীর এই বক্তব্যের ওপর কটাক্ষ করে রেখার উদ্দেশ্যে বলেছিলেন, রেখা নাকি সিঁদুর পরেন অমিতাভ বচ্চনের জন্য। তাদের প্রেম যে ছিল, এ খবর তো সকলেরই জানা। তবে তারা বিয়ে করেছিলেন কিনা এ নিয়ে গুঞ্জন থাকলেও সঠিক কোনও প্রমাণ আজ পর্যন্ত মেলেনি।

সব মিলিয়ে এ নিয়ে বিতর্কে ভরা জীবন রেখার। এরপরও তাকে নিয়ে মানুষের মনে আগ্রহে কিন্তু একটুও ভাঁটা পড়েনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office