শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

আমার কোনও অনুশোচনা নেই : মালাইকা

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। চলতি মাসের বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন অভিনেত্রীর বাবা। এমন কঠিন সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অর্জুন কাপুর। বলিপাড়ায় গুঞ্জন, ছয় বছর সম্পর্কে থাকার পর ফাটল ধরেছে তাদের প্রেমে।

অর্জুনের আগে আরবাজ খানের সঙ্গে প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ছিল তার। সেই সম্পর্কের অবসান ঘটিয়ে অর্জুনের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেত্রী, সেখানেও ছন্দপতন।

কানাঘুষো শোনা যায় অর্জুন-মালাইকার সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে কখনোই প্রকাশ্যে কেউ কিছু বলেননি। তবে জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছেন, বাবার মৃত্যুর পর তা নিয়ে অকপট মালাইকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি আমার জীবনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা নিয়ে কোনও অনুশোচনা নেই। ওই সিদ্ধান্তগুলো আমার জীবনের রূপরেখা তৈরি করেছে। যা কিছু ঘটছে এবং যেভাবে সবটা আমার চলার রাস্তায় এসেছে তার জন্য আমি কৃতজ্ঞ।’

মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠরা জানান, সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখবেন এই তারকা জুটি। ওদের মধ্যে ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হয়নি।

তার মানে এই নয় যে, ওদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। তারা সব সময় পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময় পাশে থেকেছেন। সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই সব সময় অগ্রাধিকার দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office