শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

সেপ্টেম্বর প্রান্তিকে গার্ডিয়ান লাইফের গ্রস প্রিমিয়াম আয় ১৯২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১৯২ কোটি ৫২ লাখ টাকা। একই সময়ে কোম্পানিটির নেট প্রিমিয়াম আয় হয়েছে ১৮৯ কোটি ৫৯ লাখ টাকা।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জানা যায়, দেশের জীবন বীমা খাতে শীর্ষ কয়েকটি কোম্পানির বাইরে মধ্যম সারির একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে গার্ডিয়ান লাইফ। চলতি প্রান্তিকে কোম্পানিটির স্থিতিশীল প্রিমিয়াম আয়ের ধারা অব্যাহত রয়েছে, যা বাজারে তাদের ব্যবসায়িক সক্ষমতার প্রতিফলন বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের ভাষ্য, গ্রুপ ও একক—দুই ধরনের গ্রাহকের কাছেই গার্ডিয়ান লাইফের সেবা বিস্তৃত হওয়ায় তাদের প্রিমিয়াম আয়ে ধারাবাহিকতা বজায় আছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ গ্রাহক আস্থা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখছে।

আইডিআরএ’র প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর প্রান্তিকে দেশের জীবন বীমা খাতে যে মোট প্রিমিয়াম আয় হয়েছে, তার উল্লেখযোগ্য অংশ এসেছে শীর্ষ কয়েকটি কোম্পানির কাছ থেকে। ওই তালিকায় গার্ডিয়ান লাইফও একটি লক্ষণীয় অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office