শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিন্স ফিলিপের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকাহত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১০ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

শুক্রবার (৯ এপ্রিল) রানি দ্বিতীয় এলিজাবেথ তার স্বামীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন বলে রাজপরিবারের তরফ থেকে জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৯৯ বছর।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক শোকবার্তায় প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে লন্ডনের সপ্তম কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রিন্স ফিলিপ গ্রিসের করফু দ্বীপে ১৯২১ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তাঁর বিয়ে হয় । এর পাঁচ বছর পর ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রিন্স ফিলিপ ও রানি দ্বিতীয় এলিজাবেথের চার জন সন্তান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office