শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

গ্রেপ্তার আতঙ্কে ‘পুরুষশূন্য’ ফরিদপুরের সালথা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

গ্রেপ্তার আতঙ্কে 'পুরুষশূন্য' ফরিদপুরের সালথা

আজ রবিবার সকালে এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার সোনাপুর, ভাওয়াল ও রামকান্তুপুর ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামে সুনশান নীরবতা। এসব গ্রামের অনেক মানুষকে তাণ্ডবের মামলায় আসমি করা হয়েছে। প্রতিদিনই পুলিশ আসামি গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এ ছাড়াও পুলিশের অভিযানের আতঙ্কে আশপাশের ইউনিয়নের মানুষও গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। ওই সব গ্রামের হাট-বাজার, মাঠ, বাড়ি-ঘরগুলোতে নারী আর শিশু ছাড়া কোনো সদস্য দেখতে পাওয়া যায়নি।

ফরিদপুরের সালথায় তাণ্ডবের ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার আতঙ্কে উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম এখন পুরুষশূন্য। ঘটনায় জড়িত অনেকেই আত্মগোপনে চলে গেছেন। আবার ঘটনার সঙ্গে জড়িত নেই এমন অনেক লোকও গ্রেপ্তার ও হয়রানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এ সময় বাড়ির নারী ও শিশুদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। বাইরের মানুষ দেখলেই তারা ভয়ে দৌড়ে সরে যাচ্ছেন। মাঠে নেই কোনো কৃষক। এতে মাঠে থাকা হাজার হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি সম্ভাবনা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় এজহারভুক্ত ২৬১ জনকে ছাড়াও অজ্ঞাত আরো ৩/৪ হাজার জনকে আসামি করা হয়েছে। যার ফলে যে কাউকেই পুলিশ গ্রেপ্তার করার সুযোগ রয়েছে বলেই অনেকেই আতঙ্কে রয়েছেন।

এ তাণ্ডবের ঘটনায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তারকৃত বেশির ভাগ আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত নয়। তাদের আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই। পুলিশ কাউকে অযথা হয়রানি করছে না। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের গ্রেপ্তার অভিযান চলছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, কোথাও কোনো সহিংস ঘটনা ঘটলে কয়েক দিনের জন্য সেখানে এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুতই এ অবস্থা কেটে যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office