শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

আমরা সড়ক খাতে জবাবদিহিতা আনার চেষ্টা করছি : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আমরা নিরাপদ সড়ক রাখতে চাই। পরিবহন তত্ত্বাবধানের দায়িত্ব আমাদের। আমরা সে জায়গায় মনোযোগী আছি; যেখানে ব্যত্যয় হচ্ছে, সেখানে জবাবদিহিতা আনার চেষ্টা করছি। এটা আমাদের অঙ্গীকার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদযাত্রায় সড়কের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের পরিবহন খাতে বড় কোনো পরিবর্তন হয়নি, আমাদের জীবনযাত্রার মানেও কোনো পরিবর্তন হয়নি।

চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো মসজিদ কমিটিতে আছি, সেখানে চাঁদা দেই। আমি রিহ্যাবের সদস্য, প্রতিবছর চাঁদা দেই। আমি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাকে সেখানে চাঁদা দিতে হয়। এগুলোকে কি অবৈধ বলবেন?

ঢাকায় ট্রাক থামিয়ে যে চাঁদা নেওয়া হয়, সেটা বৈধ কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমি তো সেটা বলছি না। কিন্তু নিজেদের কল্যাণে ট্রাক মালিক সমিতি যে টাকাটা নেয়, সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে টাকা নেবে, সেটা তো অবৈধ। কেউ যদি নির্দিষ্টভাবে বলেন যে কোথাও চাঁদা নেওয়া হচ্ছে, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা তৎপর আছি।

ঈদযাত্রায় স্বস্তি আনতে নতুন কী পদক্ষেপ নেওয়া হচ্ছে- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সফলভাবে ঈদযাত্রা সম্পন্ন করতে চাই। আমাদের পরিবহন খাতে বড় কোনো পরিবর্তন হয়নি, আমাদের জীবনযাত্রার মানেও কোনো পরিবর্তন হয়নি। আমাদের যাত্রার মানেরও কোনো পরিবর্তন হয়নি। সেটা যাতে যাত্রীর সঙ্গে যথাযথভাবে কার্যকর হয়, সে বিষয়ে জোরালো ভূমিকা রাখছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office