বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী জনগণকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী আইডিআরএর নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার: তথ্যমন্ত্রী নয়টি সাধারণ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর পরিদর্শন অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাবো: অর্থমন্ত্রী ধর্ষণের কোনো ছোট-বড় বা ভিন্ন ডেফিনেশন হয় না, সবই সমান অপরাধ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাজেটে নির্মাণসামগ্রীর কর বৃদ্ধি ও নতুন গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি
Advertise with us

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

দেশের আরও দশ জেলায় রেল সংযোগ চালু করার উদ্যােগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের দেশের ৫০টি জেলা রেল যোগাযোগ আছে৷ আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল দেশের ৬৪ জেলায় রেলসংযোগ চালু করা৷ সেই লক্ষ্যে দেশের নতুন দশ জেলায় রেল সংযোগ চালুর উদ্যােগ হিসেবে সম্ভাব্য রুট নিয়ে একটি প্রেজেন্টেশন হয়েছে৷ তার মানে আমরা আরও দশটি জেলাকে রেল সংযোগের আওতায় আনতে চাই৷ এটা বাস্তবায়ন করতে সরকার প্রকল্প গ্রহণ করবে৷ প্রাথমিকভাবে আমরা ঢাকা মানিকগঞ্জ রেল সংযোগের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা থেকে সবাই যেন পাশের জেলাগুলোতে দ্রুততম সময়ে যেতে পারে।

তিনি বলেন, আমরা একইসঙ্গে রেলপথ তৈরির পাশাপাশি লোকমোটিভ আনতে চাই। যাতে রেল সংযোগের কাজ শেষ হলেই রেল চলাচল সম্ভব হয়৷ এর আগে রেল লাইন প্রস্তুত হলেও লোকমোটিভ থাকতো না৷ আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office