শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। সেই পথ ধরেই এগিয়ে যাওয়া হবে। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর।

শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিটি বক্তব্যে বলেছেন, সরকার জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর।

‘একটি শ্রেণি জুলাই ও জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে একধরনের দাবি তুলেছে। সরকার সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছে যে, এটি জুলাই সনদের অংশ নয়। এরপরও তারা অন্য পথ অবলম্বনের চেষ্টা করছে,’ যোগ করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, এক পাশে বসে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে। অন্য পাশে মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে যে কোনো বিভ্রান্তির পথ পরিহার করতে হবে। এ বিষয়ে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করার আহ্বান রাখেন তিনি।

তিনি বলেন, তারেক রহমান সামনের কাতারে থেকে যে নির্দেশনা দেবেন, প্রধানমন্ত্রীর যে দেখানো পথ, সেটিই জুলাইয়ের পথ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office