শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কুষ্টিয়ায় জমিতে মিলল কৃষকের হাত-পা বাঁধা লাশ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৭ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

শনিবার সকালে বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে নিহতের বাড়ির অদূরে আবাদি জমি থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম নজিরউদ্দিন (৫৯)। তিনি ওই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে।

নিহতের ছেলে মিরাজ জানান, বাবা প্রায় দিনই পুকুরপাড়ে বাঁশের চালার ওপর রাতে শুয়ে থাকতেন।

শুক্রবার রাত ১২টার দিকেও সেখানে ছিলেন তিনি। শনিবার সকাল ৬টার দিকে তার চাচি শিউলী খাতুন জানান, বাবা বাড়ির অদূরে রজব মোল্লার জমিতে ঘুমাচ্ছেন। আমি দ্রুত মাঠে গিয়ে দেখি বাবার হাত ও পা বাঁধা। উপুড় হয়ে পড়ে আছেন। চোখে মুখে রক্ত ও আঘাতের চিহ্ন।

ছেলে মিরাজ আরও বলেন, আমি একজন ভ্যানচালক। আমাকে সবুর হত্যা মামলার আসামি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই আমার প্রতিপক্ষ বাবলু , রুবেল, মনোয়ার ও মতিয়াররা আমার বাবাকে হত্যা করেছে।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ফাঁকা মাঠ থেকে নজির উদ্দিন নামের একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এলাকা আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office