শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আতাউর রহমান নোমান -এর কবিতা

  |   বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মানুষ বলি কারে
আতাউর রহমান নোমান

মান আর হুঁশ দুই মিলে এক
সঙ্গে বিবেক
ও বুদ্ধির ভেক
হয় রে মানুষ রইলে আবেগ।

বোধ আর বুদ্ধির মিলটা শুদ্ধির
মন যার সুস্থির
ভাবনা হয় ধীর
হয় সে মুনির মান্যে রয় বীর।

সত্যের সৈনিক পথ যার দৈনিক
মিথ্যায় দেয় ধিক
সত্যের নির্ভীক
সেই তো সঠিক বিবেচ্য দিক।

তোমরা বলো মানুষ কাকে
ঠকবাজ যাকে
দেখো রোজ তাকে
যার কান মলো আঁধার বাঁকে।

কুপথে বাস সমাজে ত্রাস
সুদ ঘুষে রাস
যার বারোমাস
মন্দের আশ নন্দের গ্রাস।

ক্ষুর হাতে চোর তমসার ঘোর
আসল অসুর
কথায় মধুর
দুর্জন ধুন্ধুর কলঙ্কের ভোর।

মানুষ বলো তোমরা তাকে
আমরা বলি অসুর যাকে
তফাৎ শুধু এই —
আমরা খুঁজি আলোটাকে
তোমরা খুঁজো আলেয়াটাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office